২১ আগস্ট ২০১৭
ডেস্ক রিপোর্ট : নগরীর চৌকিদেখি এলাকা থেকে রোববার মধ্যরাতে একাধিক মামলার আসামী ও সাবেক ছাত্রদল নেতা নাবিল রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। সে সুনামগঞ্জ জেলার হরিনপাটি গ্রামের ফরহাদ রাজা চৌধুরীর ছেলে এবং সম্প্রতি বিলুপ্ত হওয়া সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।।
পুলিশ সূত্র জানায়, সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানায় ধর্ষণ, ছিনতাই, চুরিসহ একাধিক মামলার আসামী নাবিল রাজা চৌকিদেখিতে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মূসা নাবিল রাজাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
(আজকের সিলেট/২১ আগষ্ট/ডি/কেআর/ঘ.)