৩ অক্টোবর ২০২৩


সরকার খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে : নাসিম হোসাইন

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে আওয়ামী লীগ সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যার হিংসাত্মক রাজনীতিতে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ।

মঙ্গলবার ( ৩ অক্টোবর ) জাতীয়তাবাদী নাগরিক ফোরাম সিলেটের উদ্যোগে এম এ মালিককে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পদে পদায়ন করায় অভিনন্দন জানিয়ে অনুষ্ঠিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি ।

তিনি বলেন,আওয়ামী লীগ সরকার আবারো বিনা ভোটের প্রহসনের নির্বাচন দিয়ে গদি দখলের ষড়যন্ত্র করছে ।এর পরিণতি ভালো হবে না উল্লেখ করে তিনি বলেন , আওয়ামী সরকারকে বিদায় করতে বিশ্বব্যাপী চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে। সিলেটের কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপির সফল সভাপতি এম এ মালিককে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পদে পদায়ন করায় যুক্তরাজ্যে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন আরও বেগবান হবে বলেও জানা তিনি ।

এএস // স.বি / আতারা

শেয়ার করুন