১৬ মার্চ ২০১৯
উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল

মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেললাইন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শাপলাবাগ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, সকালে শাপলাবাগ এলাকায় রেললাইনের ওপর এক ব্যক্তির ছিন্নবিচ্ছিন্ন লাশ পড়ে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের ছিন্নবিচ্ছিন্ন অংশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারনা করা হচ্ছে ঢাকা থেকে সুরমা মেইল ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।