১ অক্টোবর ২০২৩
ডেস্ক রিপোর্ট : আগামী কাল সোমবার (২ অক্টোবর ) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আয়োজন হচ্ছে আনপ্লাগ্ড গানের আসর “সপ্তকের গান”। রোববার (১ অক্টোবর ) আজকের সিলেটকে পাঠানো এক বিবৃতিতে এ খবর জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর ।
বিবৃতিতে তারা জানায়, সিকৃবি সংগঠন মেট্রোনোমের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকিতে সোমবার সন্ধ্যা ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
সিলেট শহুরে গানপ্রেমী মানুষদের কনসার্টে আমন্ত্রণ জানিয়ে মেট্রোনোমের সভাপতি ফাতিন মোর্বারাত অলিক বলেন, আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে। রক, ফোক, জাজসহ বিভিন্ন স্বাদের বাংলা গানের সম্মেলন ঘটবে সপ্তকের গানের কনসার্টে।
এদিকে ‘সপ্তকের গান’ ঘিরে সিকৃবি ক্যাম্পাসের গানপাগল পাগল মানুষদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সিকৃবির প্রাক্তন শিক্ষার্থীরাও নিজ ক্যাম্পাসের এই অনুষ্ঠানে অংশ নিতে সিলেটের পথ ধরেছেন।
এএস // স.বি // আতারা