৩০ ডিসেম্বর ২০২১


শপথ নিলেন গোয়াইনঘাটের নব-নির্বাচিত চেয়ারম্যানরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : ৪র্থ ধাপে অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোয়াইনঘাট উপজেলায় নির্বাচিত হওয়া ৬ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। নবনির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মামুনুর রশীদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার ফাহমিদা সুলতানা, গোয়াইনঘাট উপজেলার ৬ ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের দ্বিতীয় বারের নির্বাচিত চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের দ্বিতীয় বারের মতো নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. নিজাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান, তোয়াকুল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, ফতেহপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মিনহাজ উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন