৭ মার্চ ২০১৯


সদর উপজেলায় বিএনপি নেতা গিয়াস মেম্বার বহিষ্কার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট সদর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক গিয়াস আহমদ মেম্বারকে বহিষ্কার করেছে বিএনপি।

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট মো. ফখরুল হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী লেট সদর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক গিয়াস আহমদ মেম্বারকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদের নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করুন