২৮ মার্চ ২০২২
নিজস্ব প্রতিবেদক : সিলেটের বালাগঞ্জ, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবলীগের কমিটি অনুমোদন করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ.কে.এম. আফজালুর রহমান বাবু এই কমিটির অনুমোদন দেন।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী এক মাসের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলার কাছে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
নবগঠিত বালাগঞ্জ উপজেলায় সভাপতি হিসেবে ফারুক আহম্মেদ ও সাধারণ সম্পাদক হিসেবে নয়ন তালুকদারকে নির্বাচিত করা হয়েছে। কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমির আলী ও আব্দুর রকিব, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহবুবুল আলম তুহিন ও ফতহুল হাসান চৌধুরী শিমুলকে দায়িত্ব দেয়া হয়েছে।
দক্ষিণ সুরমা উপজেলাতে সভাপতি হিসেবে মো. নিজাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে জয়ন্ত গোস্বামী নির্বাচিত হন। সহ সভাপতি হিসেবে স্থান পাওয়া অন্যরা হলেন জাহিদুর রহমান নাজিম, শানুর আহমদ মেম্বার, শাহীন শাহ, শামীম আহমদ, গোলাম মোস্তফা পান্না, মো. সালাহউদ্দিন আহমেদ ও নিজাম আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন সাঈদ আহমেদ চৌধুরী ও রাশেদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক হিসেবে নিশান চৌধুরী, জাবেদ আহমদ ও শাহীন আহমদ খোকন এবং খোরশেদ আহমদ তাপসকে দপ্তর সম্পাদকের পদে দায়িত্ব দেয়া হয়েছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলায় সভাপতি আশরাফুল হাসান চৌধুরী কামরান ও সাধারণ সম্পাদক হিসেবে নাহিদ সুলতান পাশাকে নির্বাচিত করা হয়েছে। এ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, সহ-সভাপতি আব্দুর রহমান লিমন, শেখ মিজানুর রহমান স্বপন, বাবু আহমেদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমদ মঞ্জু, আব্দুল্লাহ আল সায়মন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ রাজন ও দপ্তর সম্পাদক উজ্জল চন্দ্র।