৭ মার্চ ২০১৯


সুলতান মনসুর বহিষ্কার, শপথ নিবেন না মোকাব্বির

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও মৌলভীবাজার-২ আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুরকে বহিষ্কার করেছে গণফোরাম। আর দলীয় ফোরামের সিদ্ধান্ত মোতাবেক সিলেট-২ আসন থেকে নির্বাচিত দলের অপর এমপি মোকাব্বির খান শপথ গ্রহণ করবেননা।

বৃহস্পতিবার বিকেলে গণফোরামের সভা শেষে সাধারণ সম্পাদক মোস্তাফা মহসীন মন্টু সাংবাদিকদের একথা জানান। এর আগে সকাল ১১টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেন মনসুর।

শপথ নেওয়ার পর তিনি সাংবাদিকদের জানান, দলের শীর্ষ নেতার অনুমতি নিয়েই তিনি শপথ নিয়েছেন। এসময় ঐক্যফ্রন্টের নির্বাচিত অন্য সংসদ সদস্যদেরকেও শপথ নেওয়ার আহ্বান জানান মনসুর।

আমি পার্লামেন্টে, বক্তব্য নিষ্প্রয়োজন
এদিকে দল থেকে বহিষ্কার প্রসয্গে জানতে চাইলে সুলমান মোহাম্মদ মনসুর আজকের সিলেটকে বলেন, আমি এখন সংসদ অধিবেশনে আছি, বক্তব্য নিষ্প্রয়োজন।

শেয়ার করুন