৯ নভেম্বর ২০২২


বিএনপি নেতা কামাল হত্যাকাণ্ডে সম্রাটসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রলীগ নেতা আজিজুর রহমান সম্রাটসহ ১০ জনের নাম উল্লেখ করে নিহতের ভাই মইনুল হক বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মঙ্গলবার রাত ১০ টার দিকে এসএমপির বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি।

এসএমপির পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় আসামি হিসেবে আজিজুর রহমান সম্রাটসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আসামিদের নাম বলতে চাননি তিনি। তবে এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত রোববার রাত ৯ টার দিকে সিলেট নগরের আম্বরখানা বড়বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নেতা আ ফ ম কামাল।

শেয়ার করুন