৭ মার্চ ২০১৯

নিজস্ব প্রতিবেদক : দলীয় সিদ্ধান্ত অমান্য করে অনেক নাটকীয়তার পর অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সুলতান মোহাম্মদ মনসুর। তিনি মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে গণফোরামের মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বৃহষ্পতিবার সকাল ১১ টার পরে তিনি সংসদ ভবনে স্পিকারের কক্ষে শপথগ্রহণ করেন।
এদিকে একই দিনে দলটির অপর সংসদ সদস্য মোকাব্বির খান শপথ নেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে প্রতি সম্মান জানিয়ে তিনি শপথগ্রহন থেকে বিরত থাকেন। সিলেট সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন নিয়ে উদীয়মান সূর্য প্রতীকে নির্বাচিত হন।
এর আগে সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান ৭ মার্চ শপথ নেওয়ার জন্য স্পিকারের কাছে চিঠি দেন। তাদের চিঠির প্রেক্ষিতে সংসদ সচিবালয় থেকে তাদের জানানো হয় ৭ মার্চ তারা শপথ নিতে পারবেন। তবে শেষ পর্যন্ত মোকাব্বির খান শপথগ্রহন করেন নি।