৫ মার্চ ২০১৯


মৌলভীবাজারে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা সদরের শাহ মোস্তফা সড়ক, আহম্মদ ভিলা, বেরিরপাড়, শ্রীমঙ্গল সড়সহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। অভিযানে ৫ প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সদর মডেল থানা পুলিশ ফোর্স।

অভিযানকালে শাহ মোস্তফা সড়কের দি পপুলার সিটিস্ক্যান এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, মাহি ফামের্সীকে ৫ শত টাকা, আহম্মদ ভিলাতে অবস্থিত জুই বিউটি পার্লারকে ৫ শত টাকা, বেরিরপাড়ে অবস্থিত সিটি ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে ৫ হাজার টাকা, শ্রীমঙ্গল সড়কের বেঙ্গল হাইওয়ে চাইনিজ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

বাণিজ্য মন্ত্রনালয়াধীন সংশ্লিষ্ট কার্যালয়ের পরিচালক মো: আল-আমিন জানান, ‘অভিযানে মূল্য তালিকা না রাখা, রোগ নির্ণয়ে পরীক্ষার রিএজেন্টের সংরক্ষণের ফ্রিজে মাংস রাখা, মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল দিয়ে পরীক্ষা করা, রোগীদের কাছ থেকে পরীক্ষাবাবদ অতিরিক্ত অর্থ আদায়করা, বিউটি পার্লারে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করা, একই ফ্রিজে রান্না করা ও কাঁচা খাদ্য পণ্য রাখা, নোংরা পরিবেশে খাদ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।’

শেয়ার করুন