১৯ সেপ্টেম্বর ২০২৩


কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আরও ১ জনের মৃত্যু

শেয়ার করুন

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোরে নঈম আলী (৪৫) নামে ঐ ব্যক্তি ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।

গত বৃহস্পতিবার এ ঘটনায় দগ্ধ মাওলানা মুস্তাফিজুর রহমান (২৬) একই হাসপাতালে মারা যান। তাদের বাড়ি কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য গ্রামে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খান আহত নঈম আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য্য পেকুপাড়া গ্রামে মাওলানা মুস্তাফিজুর রহমানের ঘরে দুপুরের রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন রান্না ঘরের কক্ষে ছড়িয়ে পড়ে।

এ সময় আগুনে মাওলানা মুস্তাফিজ ও নঈম মিয়া নামক দুজন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে এবং পরে সেখান থেকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং এর পরে ওইদিন রাতেই ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে গত বৃহস্পতিবার মাওলানা মুস্তাফিজুর রহমান মারা যান। আর মঙ্গলবার নঈম আলীর মৃত্যু হয়।

 

শেয়ার করুন