১ আগস্ট ২০২১
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগর উপজেলার সেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ রক্ত দান ও সমাজ কল্যাণ সংস্থা’র ৭ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার দুপুরে ওসমানীনগরের উসমানপুর ইউনিয়নের পাঁচপাড়া বাজারে নবজাগরণ রক্তদান ও সমাজ কল্যাণ সস্থা’র নিজস্ব কার্যালয়ে রুমেল আহমদ’র সভাপতিত্বে ও বদরুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক জুয়েব আহমদ।
সভায় ফয়সল আহমদ মিলনকে আহবায়ক ও রাহিন আহমদকে সদস্য সচিব করে সর্বসম্মতিক্রমে ৭সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- যুগ্ম আহবায়ক আলামিন আহমদ, তোফায়েল আহমদ, সাব্বির আহমদ,সামিউর রহমান ও রুম্মান খান।
সংগঠনের কমিটি গঠনকালে নব-গঠিত কমিটির আহবায়ক ফয়সল আহমদ মিলন বলেন, নবজাগরণ রক্ত দান ও সমাজ কল্যাণ সংস্থা সমাজের ভাল কিছু কাজ করতে বদ্ধপরিকর। সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাবো। সামাজিক সংগঠন নবজাগরণ রক্ত দান ও সমাজ কল্যাণ সংস্থার অন্যতম ভূমিকা থাকবে মাদক মুক্ত সমাজ ও নিরক্ষরতা দুর করা। বিশেষ করে ’নবজাগরণ রক্ত দান ও সমাজ কল্যাণ সংস্থা’র সকলের সহযোগিতা কামনা করেন তিনি।