৪ মার্চ ২০১৯


লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতাবার্ষিকী পালিত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ উপলক্ষে কেক কাটেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য অধ্যাপক ড. মো: কামরুজ্জামান চৌধুরী।

স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়ে লিডিং ইউনিভার্সিটি পরিপূর্ণ জ্যোতি বিকাশ করে চলছে উল্লেখ করে রাগীব আলী বলেন, সিলেটের দক্ষিণ সুরমা এলাকার রাগীবনগরে গড়ে ওঠা সবুজে ঘেরা দৃষ্টিনন্দন স্থায়ী ক্যাম্পাসে মনোরম পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থাপণা থাকায় শিক্ষার্থীদের অভিভাবকগণও তাদের ছেলেমেয়েদের নিরাপদ যাতায়তের বিষয়ে চিন্তামুক্ত।

তিনি বলেন, রাস্তা উন্নয়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়েছে। ক্যাম্পাসে কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ ইতোমধ্যে প্রায় শেষ হয়েছে এখন সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। লিডিং ইউনিভার্সিটি আজকের এ অবস্থানে আসার পথে রয়েছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের আপ্রাণ চেষ্টা এবং সর্বোচ্চ সহযোগিতা।

এসময় লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম. রকিব উদ্দিন, ট্রাস্টি বোর্ডের সচিব শায়েখুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব) মো: শাহ আলম, পিএসসি, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমেদ দীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন