২৮ অক্টোবর ২০২১


মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ যুবক গ্রেপ্তার

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : মাধবপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ প্রসেনজিৎ চন্দ্র শীল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামের প্রবীর চন্দ্র শীল’র পুত্র।

বৃহস্পতিবার ভোর তাকে গ্রেফতার করা হয়।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ভোরে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই জিয়াউর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামে প্রসেনজিৎ চন্দ্র শীলের বাড়িতে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিল ও ১কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন