৪ মার্চ ২০১৯


কমলগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারনায় জমে উঠেছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাড়া মহল্লা। রং বে-রঙের গানে মুখরিত প্রতিদিনই চলছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রচার প্রচারনা। পোস্টারে পোষ্টারে চেয়ে গেছে গোটা কমলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম,পাড়া,মহল্লা ও হাট-বাজার। আবার কেউ কেউ সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার-প্রচারণা চালাচ্ছেন পুরোদমে।

কমলগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে সমর্থিত প্রার্থী হলেন টানা দুই বারের নির্বাচিত বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান। অন্যদিকে স্বতন্ত্র থেকে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে মাঠে আছেন সাবেক চীফ হ্ইুপের ছোট ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল। মুলত লড়াই জমে উঠেছে নৌকা বনাম আনারস।

ভাইস চেয়্যারম্যান হিসেবে মাঠে রয়েছেন তৃণমূলে ব্যাপক জনপ্রিয় সাংবাদিক ও তরুণ সমাজকর্মী শাব্বীর এলাহী। তিনি এবার চশমা প্রতীক নিয়ে মাঠে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তালা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, টিউবওয়েল প্রতীক নিয়ে মাঠে কাজ করছেন রামভজন কৈরী ও মাইক প্রতীক নিয়া মাছে আছেন আব্দুল মুয়ীণ ফারুক।

মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ফুটবল মার্কা নিয়ে মাঠে আছেন বর্তমান ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, অন্যদিকে পদ্মফুল প্রতীক নিয়ে মাঠে আছেন মহিলানেত্রী ও শিক্ষিকা বিলকিস বেগম। এরা সকলেই নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত প্রতীক নিয়ে মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এদিকে, চেয়ারম্যান পদে কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য অধ্যাপক রফিকুর রহমান ও স্বতন্ত্র প্রাথী এমপি ছোট ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রতিদ্বন্দীতা করছেন। তাদের লড়াই মুলত আওয়ামীলীগের দুইভাগে বিভক্ত হয়ে পড়েছেন। প্রকাশ্যে অপ্রকাশ্যে নেতাকর্মীরা নৌকা ও আনারসের পক্ষে কাজ করছেন। অপর দিকে এ নির্বাচনে বিএনপির কোন আগ্রহ নেই। প্রায় প্রতিদিনই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য নৌকা প্রতীক নিয়ে বেশ জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন অধ্যাপক রফিকুর রহমান। অন্যদিকে স্বতন্ত্র থেকে আনারস প্রতীক নিয়েও জোরেশোরে প্রচারণায় ব্যস্ত ইমতিয়াজ আহমেদ বুলবুল।

শেয়ার করুন