৮ এপ্রিল ২০২৩


জগিঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরাহী নারীর মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু ঘটেছে। শুক্রবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কালিগঞ্জ বটতলায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সড়কের উপর দাঁড়িয়ে থাকা সিলেট ড-১১-১৪৩০ ট্রাকের পেছনে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী মা ও ছেলে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আহতরা হলেন- উপজেলার কসকনকপুর ইউনিয়নের সাজাপুর গ্রামের মাসুম আহমদ (২০) ও তার মা রেনু বেগম (৪২)। খবর পেয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক রেনু বেগমকে মৃত ঘোষণা করেন।

সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শেয়ার করুন