৪ নভেম্বর ২০২১
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৫৫ বছর। তবে তাৎক্ষনিকভাবে নিহত ব্যাক্তির নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
বুধবার রাতে উপজেলার আলমখালী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ ইউনিয়নের বড়দল গ্রামের ও কাউকান্দী গ্রামের কেন্দুয়া নদী সংলগ্ন আলমখালী খালে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে মরদেহটি দেখতে পায়। এরপর আশেপাশের লোকজন এসে তাহিরপুর থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ নিয়ে আসা হয়েছে থানায়।