৩ মার্চ ২০১৯


বালাগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দলের নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় বালাগঞ্জে বিএনপির ৩ নেতাকে বহিস্কার করেছে দলটি। বহিস্কৃতরা হলেন, সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, বালাগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোঃ গোলাম রব্বানী।

রোববার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত এবং বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় তাদের বহিস্কার করা হয়েছে। বিষয়টি আমি দলের সঠিক সিদ্ধান্ত বলে মনে করছি।

শেয়ার করুন