১ মার্চ ২০১৯


সদরে প্রচারণা শুরু করল উড়োজাহাজ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট সদর উপজেলা নির্বাচনে স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম নজরুল উড়োজাহাজ প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। প্রথম দিনের প্রচারণায় জনশ্রোত ছিল লক্ষনীয়।

শুক্রবার জুমার নামাজের পর হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করে উপজেলার সাহেব বাজারস্থ প্রধান নির্বাচনী কার্যালয় থেকে প্রচারণা শুরু করেন তিনি।

এর পর ধোপাগুল, বাইশটিল্লা, বড়শালা, বাদাঘাত, পিটাগঞ্জবাজার, মইয়্যারচর, শিবেরবাজার, খাদিম নগর হয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।

এসম বিভিন্ন এলাকায় পথসভায়ও বক্তব্য রাখেন এই ভাইস চেয়ারম্যান প্রার্থী। শত শত যুবক, মুরব্বি ও শিশুদের পথচারণায় মুখোরিত হয়ে উঠে নির্বাচনী গণযোগ ও পথসভা।

এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী মাওঃ সাইফুল ইসলাম, মাও রফিকুজ্জামান, মাও আং রহিম, শ্রমিক নেতা নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম সোহাগ, কমিউনিটি নেতা রুমেল আহমেদ, জামিল, রুহেল, শামীম, রাসেল আহমদ,নাদিম, আলামিন, হেলাল, শামসুর রহমান, হাবিব, সুলাইমান, আরিফ, শাহাবুদ্দিন, হালিম উদ্দিন, জাহিদ, মাহি প্রমুখ।

শেয়ার করুন