৪ মে ২০২৩
ডেস্ক রিপোর্ট : কোম্পানীঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে বিভিন্ন অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার পাড়ুয়া মাঝপাড়া গ্রামের মো. হারুন চৌধুরী ছেলে মো. আকাশ চৌধুরী (২৫), বাবুল মিয়া’র সুমেল আহমেদ (২০), পাড়ুয়া লামাপাড়া গ্রামের মো. শফিক মিয়া’র ছেলে মো. দেলোয়ার হোসেন (২৩), নিজাম উদ্দিনের ছেলে লায়েক আহমদ (২৬) ও পাড়ুয়া কালাশাদকের আব্দুল কাদির মিয়ার ছেলে মো. ফুয়াদ মিয়া ওরফে গুলি কামাল (২০)।ওয়ারেন্ট মূলে কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া’র রুস্তুমপুর কালাসাদেক গ্রামের মোঃ শামছুল হান্নান এর পুত্র মোঃ মিলাদ হোসেন,উপজেলার ইসলামপুর তৈমুরনগর গ্রামের মোঃ নুর মিয়া পুত্র সুজন মিয়া, ছনবাড়ি গ্রামের ওরমত উল্লাহ এর পুত্র পাভেল আহমদ ও বনপুর আদর্শ গ্রামের মৃত আরশ আলী’র পুত্র আলাউদ্দিন (৩০)
বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২২ এপ্রিল রাতে পাড়ুয়া এলাকার হুমায়ুন রশিদ চৌধুরী স্কলার্স হোম কিন্ডার গার্টেন হতে ১২ টি সিলিং ফ্যান এবং একটি পানির মোটর পাম্প চুরি হয়। এঘটনার পর কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।আটককৃতদের মধ্যে ৫ জনকে চুরির অভিযোগে আটক করা হয়েছে। তাদের মধ্যে আকাশ চৌধুরীর বিরুদ্ধে ০৩ টি চুরি ও ০১ টি মাদক মামলা এবং সুমেল মিয়ার বিরুদ্ধে ০৩ টি চুরি ও ০১ টি মাদক মামলা রয়েছে। এছাড়াও আটককৃত অপর চার জন বিভিন্ন নিয়মিত মামলার আসামী।
সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।