২৮ ফেব্রুয়ারি ২০১৯

ডেস্ক রিপোর্ট : নগরীর ভার্থখলা থেকে দেড়কেজি গাঁজাসহ সুফিয়া বেগম (৬০) নামের এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক সুফিয়া বেগমের মূল বাড়ি কুমিল্লা জেলার মবুজি গ্রামে। দীর্ঘদিন ধরে সিলেট শহরে গাঁজার ব্যবসা করে আসছেন।
বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এবং মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার সঞ্জয় সরকারের নির্দেশনায় ভার্থখলার শফিক মিয়ার কলোনীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানের নেতৃত্বে থাকা এসআই মাহবুব আলম মন্ডল জানান, সন্দেহভাজন হিসেবে সুফিয়া বেগমকে আটকের পর তার স্বীকারোক্তিতে মাটির গর্তে লুকিয়ে রাখা দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক মামলায় এই নারী আগেও জেল খেটেছেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।