১৫ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক: সিলেটের শাহপরাণ থানাধীন এলাকায় এক গৃহবধূর (২০) রহস্যজনক মৃত্্যিু ঘটেছে। নিহত রিপা বিশ্বাস কুমরাগাওয়ের গোপালের (৩০) স্ত্রী এবং জৈন্তপুরের বেনু বিশ্বাসের মেয়ে। বর্তমানে লাশ সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ইসলামাবাদ এলাকার কুমারগাও গৃহবধূর স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান শাহপরাণ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বৃহস্পতিবার বেলা ২টার দিকে তাকে নিয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজন খাদিমপাড়া শাহপরাণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়; সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।‘
পরবর্তীতে আত্মীয়-স্বজন পুলিশকে না জানিয়ে মৃতদেহ বাড়িতে নিয়ে গিয়ে মৃত্যুর সংবাদটি গোপন করেন। এলাকাবাসী মধ্যে বিষয়টি জানাজানি হলে বিকাল ৫টায় শাহপরাণ থানা পুলিশকে খবর দেন। পরে মৃতদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ । ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।