২৮ ফেব্রুয়ারি ২০১৯


প্রতীক পেলেন ১২ উপজেলার প্রার্থীরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের ১২ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ চলছে। আর প্রতীক পেয়েই প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।

বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ও জেলা নির্বাচনী কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেদেন রিটানিং কর্মকর্তা ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সন্দিপন সিংহ।

রিটার্নিং কর্মকর্তা জানান, উপজেলাগুলোকে দুইভাগে বিভক্ত করে জেলা নির্বাচনী কার্যালয় থেকে বিয়ানীবাজার, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ৮১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসন সম্মেলন কক্ষ থেকে সিলেট সদর, কোম্পানীগঞ্জ, বিশ্বনাথ, বালাগঞ্জ, কানাইঘাট ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ১০৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। অনেকেই প্রতীক হাতে পেয়ে উৎসাহ প্রকাশের পাশাপাশি প্রচারণায় নেমেছেন।

তবে এবারই প্রথম কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন একই পরিবারের তিনজন। তারা হলেন-বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল বাছিত, তার ছেলে দলের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা শামীম আহমদ, শামীম আহমদের স্ত্রী জরিনা বেগম। তারা তিনজনেই আনারস মার্কা চাওয়ায় লটারি করা হয়। লটারিতে শামীম আহমদ আনারস প্রতীক পান।

বালাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মস্তাকুর রহমান মফুর প্রতীক (নৌকা) হাতে পেয়েই জনতার উদ্দেশে প্রদর্শন করেন। তিনি নিজের বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, নৌকা জনগণের উন্নয়নের প্রতীক। নৌকাকে বিজয়ী করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।

সিলেটের ১২ উপজেলায় অনুষ্ঠেয় নির্বাচনে ২০২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও বুধবার (২৭ ফেব্রুয়ারি) ৫ চেয়ারম্যান ও ৬ ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বাকিরা বাছাইয়ের পর আপিলেও বাদ পড়েন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সদর উপজেলা
চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্তিত প্রার্থী আশফাক আহমদ পেয়েছেন নৌকা প্রতীক, জাতীয় পার্টির শাহ কামাল সিরাজী পেয়েছেন লাঙ্গল প্রতীক, ইসলামী ঐক্য জোটের আব্দুস সালাম পেয়েছেন মিনার, সতন্ত্রপ্রার্থী মাজহারুল ইসলাম ডালিম পেয়েছেন আনারস এবং নুরে আলম সিরাজী পেয়েছেন মোটরসাইকেল।

ভাইস-চেয়ারম্যান পদে আপ্তার হোসেন তালা , সাইফুল ইসলাম নজরুল উড়োজাহাজ, মকবুল হোসেন খান টিউবয়েল, ইফতেখার হোসেন লিমন বাইসাইকেল, নুর আহমদ কামাল টিয়াপাখি, মুস্তাফিজুর রহমান চশমা, পারভেজ আহমদ বই, জয়নাল আবেদিন জুয়েল গ্যাস সিলিন্ডার এবং রাজু গোয়ালা বৈদ্যুতিক বাল্ব প্রতীক পেয়েছেন।

বালাগঞ্জ
আসন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১২জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট জেলা সিনিয়র নির্বাচন অফিসার খোরশেদ আলম এ প্রতীক বরাদ্দ দেন।

প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর(নৌকা), সতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান মো.
আব্দাল মিয়া (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোহাম্মদ গোলাম রব্বানী (আনারস) ও জাপা নেতা মো. আব্দুর রহিম (লাঙ্গল)।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশিদ
চৌধুরী (টিউবওয়েল), শ্রমিক নেতা সুজিত চন্দ গুপ্ত বাচ্চু (বাল্ব), জেলা যুবলীগ নেতা মো. সামস্ উদ্দিন সামস (চশমা), যুব নেতা শেখ নুরে আলম (মাইক) ও ছাত্রলীগ নেতা সৈয়দ মোস্তাক আহমদ (তালা)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কুলছুমা বেগম (পদ্মফুল), সুক্তিরাণী রাণী দাস (কলস) ও সেবু আক্তার মনি (ফুটবল)।

ফেঞ্চুগঞ্জ
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা চেয়ারম্যান পদের ১৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত শাহ মুজিবুর রহমান জকন পেয়েছেন নৌকা প্রতীক, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম পেয়েছেন কাপ পিরিচ, ওয়াহিদুজ্জামান চৌধুরী ছুফি পেয়েছেন দোয়াত কলম, মাওলানা হারুনুর রশীদ মোটরসাইকেল, হারুন আহমদ পেয়েছেন ঘোড়া, প্রবাসী মনির আলী নানু পেয়েছেন ব্যাটারি, মাহতাব উদ্দিন পেয়েছেন আনারস প্রতীক।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে, জাহিরুল ইসলাম মুরাদ পেয়েছেন তালা প্রতীক, বখতিয়ার হোসেন রয়ন পেয়েছেন চশমা, আব্দুল খালিক রুহিল শাহ পেয়েছেন বই, শহিদুর রহমান রুমান পেয়েছেন টিয়াপাখি, মো. সাহাদ মিয়া পেয়েছেন টিউবওয়েল, মনিরুল ইসলাম টিটু উড়োজাহাজ প্রতীক পেয়েছেন।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌস বেগম ইকবাল পেয়েছেন প্রজাপতি প্রতীক, জাহানারা বেগম শ্যামা পেয়েছেন হাঁস, সেলিনা ইয়াসমিন পেয়েছেন ফুটবল।

গোলাপগঞ্জ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গোলাপগঞ্জে ৩ পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ে উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন দায়িত্বপ্রাপ্ত জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ খুরশেদ আলম।

গোলাপগঞ্জে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মাওলানা রশিদ আহমদ আনারস প্রতীক পান। এছাড়া ইসলামী ঐক্যজোটের প্রার্থী জহির আহমদ মিনার এবং ভাইস চেয়ারম্যান পদে গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ বৈদ্যুতিক বাল্ব প্রতীক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মনসুর আহমদ বই প্রতীক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন তালা প্রতীক , যুবলীগ নেতা শাহিন আহমদ পান উড়োজাহাজ প্রতীক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সিলেট মহানগর যুব মহিলা লীগের সভাপতি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা পান ফুটবল প্রতীক, মাছুমা সিদ্দিকা পদ্ম ফুল ও নার্গিস পারভিন পান কলস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গোয়াইনঘাট
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের গোয়াইনঘাট উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা নির্বাচন কার্যালয়ে উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন দায়িত্বপ্রাপ্ত জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ খুরশেদ আলম।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল (নৌকা) প্রতীক নিয়ে নির্বাচন করবেন। একই সাথে দলীয় টিকেট না পেয়ে বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ (মোটর সাইকেল) ও গোলাপ মিয়া (কাপ পিরিচ) প্রতীক পেয়েছেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন (ঘোড়া), জেলা বিএনপির সহ সভাপতি লুৎফুল হক খোকন (আনারস) এবং জামাল আহমদ (দোয়াত কলম) প্রতীক পেয়েছেন।

এদিকে- ভাইস চেয়ারম্যান পদে জয়নাল আবেদীন পেয়েছেন (টিউবওয়েল), গোলাম আম্বিয়া কয়েছ (চশমা), দেলওয়ার হোসেন (মাইক), মুসলিম উদ্দিন (উড়োজাহাজ) এবং হীরক দেব (তালা) প্রতীকে লড়বেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফিয়া বেগম (ফুটবল), মনোয়ারা বেগম বীণা (কলস) ও খোদেজা রহিম কলি (পদ্ধফুল) প্রতীক পেয়েছেন।

বিয়ানীবাজার
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রতীক পেয়েই ৬ প্রার্থী প্রার্থীরা জনসংযোগে নেমেছেন। শুরু হয়েছে মাইকিং। সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিনিয়র নির্বাচন কর্মকর্তা প্রার্থীদের এ প্রতীক বরাদ্দ দেন।

বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান খান (নৌকা) , জাকির হোসেন (আনারস), শামীম আহমদ (হোন্ডার), আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার), আবুল হাসনাত ( দোয়াত কলম), আলকাছ আলী (ঘোড়া) প্রতিকে নির্বাচন করবেন।

শেয়ার করুন