৪ জুলাই ২০২২
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার রাজাপুর এলাকার মহাব্বত আলীর ছেলে মানিক মিয়া (৩২) ও জানিয়ারচর গ্রামের দিকচাঁন মিয়ার ছেলে নিয়া শাহ (২৮)।
সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর হাওরের মোঘরাইন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় আহত আরও একজনকে সুনামগঞ্জকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে উপজেলার জানিয়ারচর হাওরে মাছ ধরতে যান ছয় জেলে। এ সময় মোঘরাইন বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলেই দুই জেলে মানিক ও নিয়ার মৃত্যু হয়। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।