২৫ ফেব্রুয়ারি ২০১৯


জকিগঞ্জে বাস খাদে পড়ে শিশু নিহত, আহত ৩০

শেয়ার করুন

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেট-জকিগঞ্জ সড়কের কটালপুর নামকস্থানে সোমবার বেলা আড়াইটায় সিলেটগামী একটি যাত্রীবাহী বাস (সিলেট-জ ১১-০৫৯০) খাদে পড়ে ১ শিশু নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। নিহত তাসমিয়া বেগম (৬) উপজেলার কাজলসার ইউনিয়নের নিলাম্বরপুর গ্রামের ছমির আলীর মেয়ে। সে নিলাম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেনির ছাত্রী।

সোমবার এদূর্ঘটনা ঘটে।

জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল আহাদ জানান, গুরুত আহত কানাইঘাট উপজেলার কাড়াবাল্লাহ গ্রামের মুহিবুর রহমান, জকিগঞ্জ উপজেলার শাহগলী এলাকার এরশাদ আলীর মেয়ে ফাতেমা বেগম (৫০), মৃত রবীন্দ্র মোহন দাসের ছেলে রাধা বিনোদ (৫৭) ও কামাল উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (৪৫), এওলাসার গ্রামের সুধারাম রায়ের ছেলে নির্মল রায় (২২), নিজগ্রামের আব্দুন নুরের ছেলে কয়ছর আহমদ (৩২), কাপনা গ্রামের আব্দুল বাছিতের স্ত্রী জ্যাসমিন বেগম (২৯)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে মহিবুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। আহত ১৫ জনকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন