২০ ফেব্রুয়ারি ২০১৯


সুনামগঞ্জে যুবকের লাশ উদ্ধার

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরতলীর গৌরারং ইউনিয়নের গুচ্ছগ্রামের পাশে সুরমা নদী থেকে নির্জণ বর্মণ (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী (নতুন বাসস্টেশনের পেছনে) এলাকার বাসিন্দা ও নিপেন্দ্র বর্মণের ছেলে।

জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০ টায় স্থানীয় লোকজন সুরমা নদীতে একটি লাশ ভেসেঁ উঠতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ ও ওসি তদন্ত মোঃ আব্দুল্লা আল মামুনের নেৃতত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপরে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যুবকটি মাদক সেবনকারী হওয়ার কারণেই অতিরিক্ত মদ পান করে নদী পারাপারের সময় নদীতে পড়ে পানির নীচে তলিয়ে গিয়েই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্ত শেষে পুরো ঘটনাটি বলা যাবে।

শেয়ার করুন