২ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : র্যাব-৯, সিলেট এর পৃথক অভিযানে সিলেটের বিভিন্ন স্থান থেকে ৪০২ বোতল বিদেশী মদ এবং ৬৮ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি অপরেশন টিম রোববার (১ অক্টোবর ) সকাল সাড়ে ৮ টায় সুনামগঞ্জ সদর থানাধীন নীলপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৪০২ বোতল বিদেশী মদসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ সুলতান শেখ (৩০) গোপালগঞ্জ সদর থানার পুকুরিয়ার মোঃ লেবু শেখ’এর পুত্র ।
র্যাবের অপর একটি দল রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার বুধস্তি সলামপুর পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে ৬৮ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আল আমিন মিয়া (৪৬) মৌলভীবাজার সদর থানার জগন্নাথপুর এলাকার মৃত নূর মিয়ার ছেলে ।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।