১৭ ফেব্রুয়ারি ২০১৯

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে গাছ থেকে পড়ে সোহেল মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোহেল ওই গ্রামের ইদু মিয়ার ছেলে।
রোববার দুপুরে উপজেলার রামশ্রী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, সোহেল বাড়ির পার্শ্ববর্তী একটি গাছে ডাল কাটতে ওঠেন। এক পর্যায়ে গাছ থেকে পড়ে গিয়ে ডাল সোহেলের মাথায় উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুল ইসলাম জানান, মাথায় প্রচণ্ড আঘাত লেগে অতিরিক্ত রক্তক্ষরণে ফলে সোহেলের মৃত্যু হয়।