১৫ ফেব্রুয়ারি ২০১৯

ডেস্ক রিপোর্ট : বিএনপির সাংগঠনিক সম্পাদক, নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুরে হৃদরোগ জনিত সমস্যা দেখা দেয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মনোয়ারার অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন,
আগে থেকে তিনি হৃদরোগ জনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।