১৪ ফেব্রুয়ারি ২০১৯


বন্দরবাজারে চার প্রতিষ্ঠানকে জরিমানা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীর একাধিক রেস্টুরেন্টে পচা ও বাসি খাবার পেয়েছেন জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২টি রেস্টুরেন্ট, ১টি মুদি দোকান ও ১টি ফলের দোকানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নগরীর বন্দর বাজার এলাকায় অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। প্রায় ২ ঘন্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং বাসি ও পচা খাদ্যদ্রব্য থাকায় বন্দর বাজারের হোটেল এশিয়াকে ২৫ হাজার টাকা ও নোঙর রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় তামিমা ফল ভান্ডারকে ৩ হাজার টাকা ও মাদানিয়া ফ্রুট সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় উপস্থিত ছিলেন- বাজার মনিটরিং কর্মকর্তা শাহ মোহাম্মাদ মোরশেদ কাদের, সিভিল সার্জন অফিসের জেলা স্যানেটারি ইন্সপেক্টর স্নিগ্বেন্দু সরকার, পুলিশের এসআই রেজাউল হাসানসহ প্রশাসনিক কর্মকর্তারা।

শেয়ার করুন