১৩ ফেব্রুয়ারি ২০১৯

ডেস্ক রিপোর্ট :লিডিং ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের আয়োজনে বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে র্যালি পরবর্তী কালচারাল প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।
বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বসন্ত সাজে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এসময় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: কামরুজ্জামান চৌধুরী, ট্রেজারার বনমালী ভৌমিক, ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ আব্দুল হাই, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব) মো: শাহ আলম, পিএসসিসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী ফাহমিদ চৌধুরীর সঞ্চালনায় বসন্ত উৎসবে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমাদ দীন। এসময় আরও বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: কামরুজ্জামান চৌধুরী, টিভি জার্নালিস্ট এবং ড্রাউনিং প্রিভেনশন ক্যামপেইনার বেকি হর্সব্রো এবং নির্মাতা, অভিনয় শিল্পী, ড্রাউনিং প্রিভেনশন ক্যামপেইনার আয়শা মনিকা। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন ফেনী সরকারি কলেজের অধ্যাপক পান্না রানী রায়। এসময় আরো উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী সাংবাদিক নজরুল ইসলাম বাসন এবং ডা: মোস্তফা শাহজামান বাহার।
লিডিং ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের সদস্যদের ‘আহা আজই এ বসন্ত’ গান এবং শিক্ষার্থী তমার নৃত্যের মধ্য দিয়ে শুরু হওয়া বসন্ত উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।