১৫ অক্টোবর ২০২২
মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বন্যা পরবর্তীতে অসহায় জনমানুষের মাঝে অর্থনীতি এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ৬৩ হাজার টাকার গৃহপালিত হাঁস বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে মধ্যনগর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ৩৩জন অসহায় পরিবারের নারী পুরুষদের মাজে ৪টি করে হাঁস তুলে দেন সুনামগঞ্জ জেলার পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি ও অর্থনীতি এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাশ্মীর রেজা। এসময় তিনি বলেন অর্থনীতি এলামনাই এসোসিয়েশন সিলেট ও সুনামগঞ্জে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। ইতিপূর্বে সিলেটে এবং সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বন্যার্তদের মাঝে মাছ ধরার নৌকা, ভেড়া ও ছাগল বিতরণ করা হয়েছে। আজ হাঁস বিতরণ করা হলো। আমরা বন্যার্তদের আরো কিছু সামগ্রী বিতরণ করব।
বিতরণ কালে মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান হাঁস বিতরণে অংশ নেন। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান এলাকা বাসীর পক্ষ থেকে অর্থনীতি এলামনাই এসোসিয়েশন কে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহপাঠী অর্থনীতি এলামনাই এসোসিয়েশন শাবিপ্রবি এর সমাজ কল্যাণ সম্পাদক ফয়জুর রহমান, প্রচার সম্পাদক শেখ জিহান আসিফ, সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ বিন আজহার প্রমুখ।