১৯ আগস্ট ২০১৭


হবিগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ২০

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় অভিযান চালিয়ে পলাতক ২০ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ১০ জন পরোয়ানাভুক্ত এবং ১০ জন নিয়মিত মামলার আসামি।

 

(আজকের সিলেট/১৯ আগষ্ট/ডি/টিআর/ঘ.)

শেয়ার করুন