১৮ আগস্ট ২০১৭


মধ্যরাতে জিন্দাবাজারে ইন্টারনেটের লাইনে আগুন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরজুড়ে তারের জঞ্জাল। ইন্টারনেটের যত্রতত্র লাইন। এসব তারের জঞ্জালের কারণে যেমন নগরীর সৌন্দয্যে প্রভাব পড়ছে তেমনি রয়েছে বড় ধরনের ঝুঁকি।

বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর আল হামরা শপিং সিটির সামনের তারের জঞ্জালে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণের কারণে বড় ধরনের দূর্ঘটনা ঘটেনি। যত্রতত্র তারের জঞ্জালে অতিষ্ঠ নগরবাসী। কোথাও কোথাও তার নেমে এসেছে হাতের নাগালের কাছে। লাগছে পথচারীর গায়ে।

সিলেট কল্যান সংস্থার সভাপতি এহছানুল হক তাহের বলেন, তারের জঞ্জালে জড়িয়ে রয়েছে নগরী। দুভোর্গে নগরবাসী। নগরীর সৌন্দর্য্য ও জনসাধারণের নিরাপত্তা দায়ভার যেসব প্রশাসনিক প্রতিষ্ঠানের তাদের কি চোখে এসব লাগছে না। তাদের উচিত এসব লাইনের স্বত্তাধিকারীদের সাথে কথা বলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

(আজকের সিলেট/১৮ আগষ্ট/এসটি/ঘ.)

শেয়ার করুন