১০ ফেব্রুয়ারি ২০১৯


চুলার আগুনে পুড়লো চার বসতঘর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরের আখালিয়া খুলিয়াপাড়ায় একটি বাসায় চুলার আগুন থেকে লাগা আগুনে চারটি বাসতঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

রোববার দুপুরে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আসবাবপত্র, মোটরসাইকেল, বাইসাইকেল, গহনা, নগদ টাকাসহ চার পরিবারের প্রায় ৩০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ির সদস্যরা।

স্থানীয় সূত্র জানায়, ওই বাসার মালিক মাছ ব্যবসায়ী চার সহোদর আনোয়ার হোসেন, মন্তাজ মিয়া, মনু মিয়া ও সোনা মিয়া। দুপুরে তাদের রান্না ঘরের চুলা থেকে অসাবধানবশত আগুন বসত ঘরের আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ততক্ষণে আগুনে বসত ঘরের ৮টি কক্ষের আসবাবপত্র পুড়ে যায়।

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শিমুল মোহাম্মদ রফি বলেন, ‘আগুন লাগার অনেক পরে আমরা খবর পেয়েছি। প্রথম অবস্থায় পেলে অনেক আসবাবপত্র রক্ষা করা যেতো। চারজনের মালিকানা সেমিপাকা ঘরের পুরো আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপরি নেভানো হয়েছে। বসত ঘরের জ্বালানি কাঠের চুলা থেকে এ আগুনের সূত্রপাত।’

শেয়ার করুন