৭ মে ২০২২


ইতিহাস গড়লেন সিলেটী লুৎফুর রহমান

শেয়ার করুন

আজিজুল আম্বিয়া, লন্ডন অফিস : পূর্ব লন্ডনের বারা টাওয়ার হ‌্যামলেটসে তৃতীয়বারের মতো বিপুল ভোটের ব‌্যবধানে মেয়র পদে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশী বংশদূত লুৎফুর রহমান। ১৯৬৫ সালে সিলেটের ওসমানীনগরের উমরপুর ইউপির সিকন্দরপুর গ্রামে জন্ম নেওয়া লুৎফুর রহমান এর আগে ২০১০ ও ২০১৪ সালে দুবার সরাসরি ভোটে টাওয়ার হ‌্যামলেটস বারার মেয়র নির্বাচিত হন।

শুক্রবার লন্ডনে সময় বিকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে ৪০৮০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন লুৎফুর। য‌া মোট প্রদত্ত ভোটের ৫৪ দশমিক ৯ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দী লেবার পার্টির জন বিগস পেয়েছেন ৩৩,৪৮৭ ভোট।

এবার বাংলাদেশি কমিউনিটির একটি অংশ লুৎফুর রহমানের বিরোধিতায় সরাসরি মাঠে নামেন। টাওয়ার হ‌্যামলেটসের দুই লেবার দলীয় বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রোশনারা আলী ও আফসানা বেগমও লেবার পার্টির প্রার্থী বর্তমান মেয়র জন বিগসের পক্ষে ব‌্যাপক প্রচারণা চালান।

উল্লেখ্য, সাত বছর আগে লুতফুর রহমানকে পদ থেকে অপসারণ করা হয়েছিল এবং নির্বাচনে দাঁড়ানো থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এই ধাক্কাধাক্কিতে, লুতফুর নিজে গড়ে তুলেন অ্যাসপায়ার পার্টি। ওই প্ল্যাটফর্মে লেবারের ক্ষমতাসীন জন বিগসকে ৪০,৮০৪ ভোটে পরাজিত করেন। নির্বাচিত মেয়ররা ঐতিহ্যগত কাউন্সিল নেতাদের চেয়ে বেশি ক্ষমতা রাখেন কারণ তারা একাই বড় পরিকল্পনা অনুমোদন করতে পারেন। যিনি মেয়র পদে জয়ী হন তিনি কার্যকরভাবে কাউন্সিলের নিয়ন্ত্রণ জয় করেন।

শেয়ার করুন