১০ ফেব্রুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদক : প্রথম ধাপে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার উপজেলা সমূহে চেয়ারম্যান প্রার্থী ঘোষনার পর দ্বিতীয় ধাপে সিলেট ও মৌলভীবাজার জেলার উপজেলাগুলোতে দলীয় চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করেছে আওয়ামী লীগ।
রোববার আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের অন্য উপজেলা সমূহের প্রার্থীদের সাথে তাদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সিলেট জেলা
সিলেট সদরে আশফাক আহমেদ, বিশ্বনাথে নুনু মিয়া, দক্ষিণ সুরমায় আবু জাহিদ, বালাগঞ্জে মোস্তাকুর রহমান, কোম্পানীগঞ্জে জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাটে গোলাম কিবরিয়া হেলাল, জৈন্তাপুরে লিয়াকত আলী, কানাইঘাটে মোমিন চৌধুরী, জকিগঞ্জে লোকমান উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জে ইকবাল আহমদ চৌধুরী ও বিয়ানীবাজারে আতাউর রহমান খান মনোনয়ন পেয়েছেন।
মৌলভীবাজার জেলা
মৌলভীবাজার সদরে কামাল হোসেন, বড়লেখায় রফিকুল ইসলাম, জুড়ীতে গুলশান আরা মিলি, কুলাউড়ায় কামরুল ইসলাম, রাজনগরে আকছির খান, কমলগঞ্জে রফিকুর রহমান ও শ্রীমঙ্গলে রণবীর কুমার দেব।