৯ ফেব্রুয়ারি ২০১৯

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বাসচাপায় কটাই মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত কটাই মিয়া উপজেলার শরীফপুর গ্রামের বাসিন্দা।
শনিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দিরাই-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কটাই মিয়া ব্যক্তিগত কাজে পাথারারিয়া বাজারের দিকে যাওয়ার জন্য দিরাই-সুনামগঞ্জ সড়ক পার হচ্ছিলেন। এসময় সিলেট থেকে দিরাইগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দিরাই থানার ওসি মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।