২৪ জানুয়ারি ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে ১৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ সজিব নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ওই যুবক গাজীপুরের পূর্বটংঙ্গী থানার পূর্ব আরিফপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম সজিব (২০)।
রোববার সকালে গোয়াইনঘাটের রাধানগর-সালুটিকর রাস্তার গোয়াইন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ বলেন, মাদকের বড় একটি চালান আসছে এমন গোপন সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। মাদকমুক্ত গোয়াইনঘাট উপজেলা নির্মাণে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।