১৯ আগস্ট ২০১৭
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর সেবাপ্রাপ্তি আরও সহজ করতে অনলাইনভিত্তিক সেবা কার্যক্রম ‘নগর অ্যাপস’ চালু করছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। এরফলে ঘরে বসেই নগরভবনে যেকোনো সেবার আবেদন ও অভিযোগ জানাতে পারবেন নাগরিকরা। এই অ্যাপস ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে পরিশোধ করা যাবে সিটি কর্পোরশেনের বিভিন্ন বিলও।
নগর অ্যাপস নির্মানের কাজ এখন শেষ পর্যায়ে বলা জানা গেছে। যাচাই বাছাই শেষে একটি নগরবাসীর জন্য উন্মুক্ত করা হবে বলে সিসিক সূত্রে জানা গেছে।
সিলেট সিকি কর্পোরেশনের মেয়র মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, কর্পোরেশনের নতুন অ্যাপস-‘নগর অ্যাপস’ চালু করা হয়েছে। এর মাধ্যমে নাগরিকবৃন্দ ঘরে বসেই সকল সেবার আবেদন করতে পারবেন। ট্রেড সাইসেন্স সংক্রান্ত নোটিফিকেশন গ্রাহকদের মোবাইলে এসএমএস’র মাধ্যমে জানিয়ে দেয়া হয়। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি পরিশোধের সেবা চালু হয়েছে।
মেয়র বলেন, প্রধানমন্ত্রীর দপ্তরের ‘এ টু আই’ প্রকল্পের সহায়তায় সকল ওয়ার্ডে সিটি ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। জন্ম মৃত্যু নিবন্ধন, পাসপোর্ট আবেদন, বি আর টি এর লাইসেন্স আবেদন ইত্যাদি সেবা এই অ্যাপসের মাধ্যমে নেওয়া যাবে।
মেয়র বলেন, আমরা চাই যুগোপযোগী পদ্ধতিতে নাগরিকদের সেবা নিশ্চিত হোক। সেবা সমূহকে অন লাইনে নিয়ে আসার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। অন লাইনে বিল আদান প্রদান এবং পরিশোধের ব্যবস্থাও চালু হবে শীঘ্রই।
(আজকের সিলেট/১৯ আগষ্ট/ডি/এমকে/ঘ.)