৫ ফেব্রুয়ারি ২০১৯


ঢাকা-সিলেট মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও ওলিপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। অভিযানে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শায়েস্তাগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে প্রায় দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, অভিযানে ফলের দোকান, ভ্যারাইটিজ স্টোর, ওয়ার্কশপসহ বিভিন্ন ধরনের প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।

শেয়ার করুন