৩ অক্টোবর ২০২২
মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলাধীন চামরদানী ইউনিয়নের সাড়ারকোনা গ্রামনিবাসী সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ (৬০)দীর্ঘদিন রোগ ভোগের পর ৩রা অক্টোবর দুপুর ২ঘটিকার সময় তাঁর নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেরন।(ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন সিলেটের বহুল প্রচারিত দৈনিক সিলেটের ডাক পত্রিকায় সুনামের সহিত দীর্ঘদিন কাজ করেছিলেন।মরহুমের নামাযে জানাজা নিজ বাড়ীতে আজ রাত ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রয়াত সাংবাদিক আবুল কালাম আজাদ এঁর মৃত্যুতে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ সমবেদনার সহিত শোক প্রকাশ করেছেন।