১১ নভেম্বর ২০২৩


ভোটাধিকার ফিরে পেতে রবি ও সোমবার অবরোধ সফল করুন : নাসিম

মিছিলকালীন ছবি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি সংগ্রাম করছে বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন । তিনি বলেন,ভোটাধিকার ফিরে পেতে রবি ও সোমবারের সর্বাত্মক অবরোধ সফল করতে হবে।

শনিবার বিকেলে নগরীর বন্দরবাজার এলাকায় সিলেট মহানগর বিএনপির উদ্যোগে রবি ও সোমবারের অবরোধের সমর্থনে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুর্শেদ আহমদ মুকুল, হুমায়ুন আহমদ মাসুক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিএনপি নেতা আফজাল উদ্দিন, নাদির খান, শুয়াইব আহমদ শুয়েব, শেখ কবির আহমদ, মঞ্জুর হোসেন মঞ্জু, সবুর আহমদ, মিজানুর রহমান মিজান, লুৎফুর রহমান মোহন, বাচ্চু মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খান, বিএনপি নেতা মামুন ইবনে রাজ্জাক রাসেল, রফিকুল ইসলাম রফিক, ফয়েজ আহমদ মুরাদ, সৈয়দ রহিম আলী রাসু, সুলেমান আহমদ সুমন, আব্দুল মান্নান, আব্দুল ওয়াহিদ সুহেল, আজিজ হোসেন আজিজ, যুবদলনেতা কয়েস আহমদ, জামিল আহমদ, আলী আহমদ আলম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, বিএনপিনেতা খুরশেদ আহমদ খুশু, রুহুল কুদ্দুস চৌধুরী হামজা, ফরহাদ আহমদ, সালেক আহমদ, ইফতেখার আহমদ পাবেল, কায়সার আহমদ, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, বিএনপিনেতা অজি মোহাম্মদ কায়সার, মুস্তাক আহমদ, এনামুল আজিজ মুন্না, স্বেচ্ছাসেবক দলনেতা মাসুম ইবনে রাজ্জাক রুমেল, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ ও সৈয়দ আমির আলী প্রমুখ।

এএস // প্রেবি // আতারা

শেয়ার করুন