১৮ আগস্ট ২০১৭
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলার জানাইয়া-নোয়াগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেশনা বেগম (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে রাজনগর-নোয়াগাঁও গ্রামে বসবাসরত রানু মিয়ার মেয়ে। নিহত শিশু র্দীর্ঘদিন ধরে তার নানার বাড়িতে বসবাস করে আসছে।
শুক্রবার সকালে স্থানীয় একটি মোরগীর ফার্মে এমর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য ফজর আলী বিষয়টি নিশ্চত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এদিকে, নিহত শিশুর মামা দিলোয়ার হোসেন দাবী করেছেন, অবৈধভাবে ব্যবহৃত বিদ্যুৎ লাইনে শিশুর মৃত্যু হয়েছে।
বিশ্বনাথ থানার এসআই রফিকুল ইসলাম বাদল বলেন, নিহত রেশনা বেগম বাড়ি পাশে রাস্তা চলাচল করছিল। এসময় কুকুর তাকে ধাওয়া করে। কুকুরের ভয়ে পালিয়ে যাওয়ার সময় পাশ্ববর্তি একটি মোরগীর ফার্মে আশ্রয় নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়।
(আজকের সিলেট/১৮ আগষ্ট/ডি/এমকে/ঘ.)