৪ ফেব্রুয়ারি ২০১৯

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে আহত হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতিসহ অন্তত ৩ জন।
রোববার দিনগত রাত ৩টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের উধরকোনা গ্রামে উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত প্রায় তিনটার দিকে ১০/১৫ জনের একদল ডাকাত আনা মিয়ার বসত ঘরের গেইটের তালা ও দরজা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে। ডাকাতরা ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ১৩ ভরি স্বর্ণ নগদ বেশ কিছু টাকা সহ মুল্যবান সামগ্রী লুট করে। ডাকাতদের প্রতিরোধ করতে গেলে ডাকাতদের আগ্নেয়াস্ত্র থেকে ছুড়া গুলিতে আহত হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, তার বড় ভাই আরিজ মিয়া ও চাচাতো ভাই রাসেল মিয়া। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসমানীনগর থানার ওসি এস এম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ৬জনকে আটক করা হয়েছে। আটককৃদের জিজ্ঞাসাবাদ চলছে। মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।