৪ ফেব্রুয়ারি ২০১৯

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে।
সিলেট জেলা আওয়ামী লীগের এক সভায় এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী জানান, রবিবার জেলা পরিষদে জেলা আওয়ামী লীগের সভায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গত ২৯ জানুয়ারির অনভিপ্রেত ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করা হয়। এ প্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। পাশাপাশি সভায় উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহমদের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয় বলে জানান জগলু চৌধুরী।