৩ ফেব্রুয়ারি ২০১৯

গোয়াইনঘাট প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গোয়াইনঘাট উপজেলায় চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ৪ জন আওয়ামী লীগ নেতার নাম এখন দলীয় সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে।
জেলা আওয়ামী লীগের একটি সূত্রে জানা যায়, সিলেট জেলার প্রতিটি উপজেলা থেকে তৃনমূল ও জেলা নেতৃবৃন্দের মাধ্যমে বাচাই করে উপজেলা চেয়ারম্যান পদে ৩/৪ জন দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকা সংগ্রহ করেন।
এসময় চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ৪ জন নেতার রাজনৈতিক পদ পদবী অনুসারে নামের সিরিয়াল তৈরী করে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ওই চার জন নেতার নাম কেন্দ্রীয় কার্যলয়ে পাঠান। দীর্ঘ দিন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করায় মো. গোলাম কিবরিয়া হেলালকে এক নম্বরে রাখা হয়।
২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদন্ধিতাকারী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে ফারুক আহমদকে রাখা হয় দুই নাম্বারে। যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মো. গোলাপ মিয়াকে রাখা হয় ৩ নাম্বারে।
২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদন্ধিতাকারী পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান লুৎফুর রহমান লেবুকে চার নাম্বারে রেখে কেন্দ্রীয় কমিটিতে ওই চার নেতার নাম পাঠানো হয়।