৭ আগস্ট ২০২০


সোবহানীঘাটে দোকানে অগ্নিকাণ্ড

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর সোবহানীঘাটে একটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে সোবহানীঘাট ইবনে সিনার সামনে নিপা বেকারী নামক দোকানে আগুন লাগে।

জানা যায়, হঠাৎ করেই নিপা বেকারীতে আগুন লাগে। তাৎক্ষণিক সিলেট ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে আগুনে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

শেয়ার করুন