৩০ জানুয়ারি ২০১৯

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে সাব-রেজিস্টার স্বপ্না বেগমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাকে অনতি বিলম্বে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনসাধারণ।
বুধবার সকাল ১০টায় উপজেলা সাব-রেজিস্টার কার্যালয় সম্মুখে এলাকার সুশীল সমাজের উদ্যোগে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়।
লেঙ্গুঁড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফুল হক খোকনের সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ শাহিন এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদের যৌথ পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫নং আলীরগাঁও ইউ.পি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি নিত্যানন্দ দাস, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা বাবু সুভাস চন্দ্র পাল ছানা, ব্যবসায়ী ওহিদ মিয়া, লুৎফুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ. মতিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উল্যাহ, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহিদ, গোয়াইনঘাট সরকারি কলেজের গভর্নিং বডির সদস্য তাজুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী সুমন, আওয়ামী লীগ নেতা শফিক আহমদ, মিসবাহ উদ্দিন, যুবলীগ নেতা মনসুর আহমদ বাবুল, গোয়াইনঘাট উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক গোলাম আম্বিয়া কয়েছ, যুবলীগ নেতা সুহেল আহমদ, ইউ.পি সদস্য মুন্সি মুমিন, শ্রমিক লীগ নেতা বেলাল আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাব-রেজিস্টার স্বপ্না বেগমের নানা অনিয়ম দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখেন। খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গোয়াইনঘাটের সহকারি কমিশনার আশিকুর রহমান চৌধুরীকে ঘটনাস্থলে পাঠান এবং বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন।